My Blog List

Tuesday, January 26, 2016

পাক সার জমিন সাদ বাদ

পাক সার জমিন সাদ বাদ বাংলাদেশের অন্যতম প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ রচিতত একটি উপন্যাস। ফেব্রুয়ারি, ২০০৪ সালে[১] একুশে গ্রন্থমেলায় বাংলাদেশের আগামী প্রকাশনী, ঢাকা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতাকারী ​​একটি ধর্মীয় গোষ্ঠীর উপর ভিত্তি করে এটি রচিত হয়।[২]


পাক সার জমিন সাদ বাদ উপন্যাসটি বাংলাদেশে বিভিন্ন সমালোচনা সৃষ্টি করে। লেখক হুমায়ূন আহমেদ এই উপন্যাসকে কুৎসিত বলে বক্তব্য রাখেন।[৩]
পটভূমি

উপন্যাসের শিরোনাম কওমী তারানা নামে একটি ইসলামিক সঙ্গীত থেকে নেয়া হয়েছে যেটি পাক সার জমিন নামে বেশি পরিচিত এবং পাকিস্তানের জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহৃত। ১৯৫২ সালে পাকিস্তানি উর্দু ভাষার কবি, হাফিজ জলন্ধরি কর্তৃক এটি রচিত হয়।[৪]
প্রতিক্রিয়া

এই গ্রন্থাকারে প্রকাশের পূর্বে দৈনিক ইত্তেফাকে পাক সার জমিন সাদ বাদ ছাপা হওয়ার পর সমালোচনা সৃষ্টি হয়। পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী আমির এবং প্রাক্তন সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদী জাতীয় সংসদে এই বইয়ের বিরুদ্ধে হুমকি দিয়েছিল। এছাড়াও তিনি ইত্তেফাক ভবনও পুড়িয়ে দেয়ার বিষয়ে মন্তব্য রাখেন।[৫]
জনপ্রিয় সংস্কৃতিতে

২০১১ সালে হুমায়ুন আজাদের পাক সার জমিন সাদ বাদ উপন্যাস অবলম্বনে অনৈতিহাসিক শিরোনামে একটি মঞ্চনাটক তৈরি হয়ে

আরো জানতে এখানে

No comments:

Post a Comment